ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

[ ক্যাম্পাস ]

জাবিসাসের নতুন উপদেষ্টা অধ্যাপক শফিকুল ইসলাম

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৮, ১৫ নভেম্বর ২০২৬
জাবিসাসের নতুন উপদেষ্টা অধ্যাপক শফিকুল ইসলাম
নতুন উপদেষ্টা অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) নতুন উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। আগামী এক বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জাবিসাসের দপ্তর ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত জাবিসাসের জরুরি কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনটির বিদায়ী উপদেষ্টা অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খানের এক বছর মেয়াদ পূর্ণ হওয়ায় তার স্থলাভিষিক্ত হয়েছেন অধ্যাপক শফিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে নতুন উপদেষ্টা অধ্যাপক শফিকুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি বিদায়ী উপদেষ্টা অধ্যাপক ছালেহ আহাম্মদ খানের দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছে সংগঠনটি।

ডেইলি-বাংলাদেশ/জাবি/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!