বিএনপি চায় না নির্বাচন কমিশন সংস্কার হোক : শিবির সভাপতি
ছাত্রশবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, সামনে সিটি কর্পোরেশন নির্বাচনগুলোকে বিএনপি নিজেদের মতো করে ম্যানিপুলেশন করতে চায়। তাদের মতো করে মাগুরা মার্কা নির্বাচন, শেরপুর মার্কা নির্বাচন, পটুয়াখালী মার্কা নির্বাচন সামনে আবার দিতে চায়। এই কারণে তারা জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে। তারা চায় না নির্বাচন কমিশন সংস্কার হোক
শনিবার (৩১ অক্টোবর) রাত ১০টার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন।
শিবির সভাপতি বলেন, তারা পিএসসি সংস্কার করতে চায় না। ভাইবা নাম্বার ৫গুন পর্যন্ত বাড়িয়ে আবার তাদের দলীয় নেতাকর্মীদের চাকরিতে পুনর্বহাল করার এবং শুধুমাত্র লিস্ট দিয়ে নিজেদের নেতাকর্মীদের চাকরি দেয়ার জন্য জনগণের সাথে, তরুণ প্রজন্মের রক্তের সাথে বেইমানি করার সহজ কৌশল তারা করছে। চা খাওয়ার দাওয়াতের নাম করে পিএসসির সদস্যদেরকে মদদ করানোর হচ্ছে। জনগণের সাথে তরুণ প্রজন্মের চাকরি নিয়ে আবারও এই বেইমানি এবং প্রতারণা বন্ধ করুন। হাসিনা রাষ্ট্রীয়ভাবে ফ্যাসিবাদকে যেমন দখল করতে পারে নাই, সেই দখল আপনাদের সামলানোর ক্ষমতা হবে না।
তিনি আরও বলেন, ক্যাম্পাসে যে সন্ত্রাসের রাজনীতি করার জন্য ছাত্রদল আবার উঠেপড়ে লেগেছে, সেই রাজনীতি বন্ধ করতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের নিয়ে এসে দেশীয় অস্ত্র প্রদর্শন করে শিক্ষার্থীদের ভীতি প্রদর্শন করা হচ্ছে। তারা সবকিছু ভুলে গিয়েছে। বিগত ১৭ বছরে তাদের খোঁজ নাই। এখন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ফ্যাসিবাদদের দোসরদেরকে নিজেদের দলে নিয়ে মহাক্ষমতা জাহির করছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জুলাই সনদে যা বলা হয়েছে তা মানতে চায় না। তাতে তাদের চিরস্থায়ী বন্দোবস্ত ক্ষমতা হবে না। সারাদেশের রক্তের উপরে দাঁড়িয়ে যে, ৫ আগস্ট পর যে লন্ডন থেকে এসে বসেছে, সেই মস্তকের ভার এখনও তারা বুঝতে পারে নাই। জনগনকে চিনতে পারে নাই। যে তীব্র আন্দোলন দিয়ে ফ্যাসিবাদকে দেশ থেকে আমরা বিতাড়িত করেছি, ১% আন্দোলন করে হলো আপনাদেরকে বিতাড়িত করতে এত বেশি সময় লাগবে না। বিএনপি হচ্ছে মুনাফিকের দল। এই দলটি তার জন্মগতভাবেই জাতির সাথে, রাষ্ট্রের সাথে, জনগণের সাথে তারা প্রতারণা করেছে।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি, ঢাকা ৪-এর এমপি সৈয়দ জয়নুল আবেদীন, চুয়াডাঙ্গা ১ আসনের এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, ইসলামী বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি আবু মুসা, শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাফিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।