ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ ক্যাম্পাস ]

চবির ফারহাদ হল ডিবেটিং ক্লাবের কমিটি ঘোষণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৫, ১৬ অক্টোবর ২০২৬
চবির ফারহাদ হল ডিবেটিং ক্লাবের কমিটি ঘোষণা
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হল ডিবেটিং ক্লাবের (এসএফএইচডিসি) ২০২৬–২৭ কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন দর্শন বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন সমাজতত্ত্ব বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাসেল দাস।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ক্লাবের এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দর্শন বিভাগের নুরুল আলম, বাংলাদেশ স্টাডিজ বিভাগের আসিফ সরকার এবং আইএমএল বিভাগের খাইরুল মিয়া। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন দর্শন বিভাগের মো. সোহাগ। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাজেকুল ইসলাম রাসেল এবং দপ্তর সম্পাদক হিসেবে আরবি বিভাগের আবু হুরায়রা দায়িত্ব পেয়েছেন।

নবগঠিত কমিটির সভাপতি শাকিল মিয়া বলেন, বিতর্ক চিন্তার এক নতুন দিগন্ত উন্মোচন করে। শহীদ ফরহাদ হোসেন হল ডিবেটিং ক্লাব শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবোধ, মুক্তচিন্তা ও সহনশীলতা বিকাশে কাজ করে যাচ্ছে। নবগঠিত কমিটির লক্ষ্য হলো যুক্তিনির্ভর চিন্তা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গঠনমূলক বিতর্কচর্চার পরিবেশ গড়ে তোলা। এ লক্ষ্য বাস্তবায়নে আমরা সবার সহযোগিতা কামনা করছি।

সাধারণ সম্পাদক রাসেল দাস বলেন, শহীদ ফরহাদ হল ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও কৃতজ্ঞ। যুক্তি, মুক্তচিন্তা ও গঠনমূলক বিতর্কের চর্চার মাধ্যমে ক্লাবকে আরও সমৃদ্ধ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব বলে আশাবাদী।

নতুন এ কমিটির মাধ্যমে হলের শিক্ষার্থীদের মধ্যে বিতর্কচর্চা ও যুক্তিনির্ভর চিন্তার বিকাশে ক্লাবের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

ডেইলি-বাংলাদেশ/চবি/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!