ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর ৭ দিন বন্ধ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৪, ১৬ অক্টোবর ২০২৬
দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর ৭ দিন বন্ধ
দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে আখাউড়া স্থলবন্দর ৭ দিন বন্ধ। ছবি: ডেইলি বাংলাদেশ

শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর  সাত দিন যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে পরিচালিত এ বাণিজ্যক কার্যক্রম ১৭ আক্টোবর থেকে ২১ অক্টোবর এবং ২৫ ও ২৬ অক্টোবর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ওই সময় উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার আগের মতো স্বাভাবিক থাকবে।

আগরতলার ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টারের পক্ষ থেকে আগরতলা স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট অব কাস্টমসকে দেওয়া এক চিঠিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশের ব্যবসায়িসহ বিভিন্ন দপ্তরে এ চিঠি পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, দুর্গাপূজা উপলক্ষে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২২ থেকে ২৪ অক্টোবর দুই দিন এ বন্দরের কার্যক্রম  খোলা থাকবে । এরপর লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ ও ২৬ অক্টোবর আবারও এ বন্দরের যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম  বন্ধ থাকবে। আগামী ২৭ অক্টোবর থেকে বন্দরের কার্যক্রম পুনরায় চালু হবে।

চিঠির অনুলিপি আগরতলা স্থলবন্দরের ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার (এলপিএআই) ব্যবস্থাপক, আখাউড়া এক্সপোর্ট-ইমপোর্ট অ্যাসোসিয়েশন ও আখাউড়া সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক এবং আগরতলা আইসিপির প্ল্যান্ট কোয়ারেন্টাইন স্টেশনের কর্মকর্তার কাছে পাঠানো হয়। সে অনুযায়ি তারা ব্যবস্থা নিয়েছেন।

আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নেসার উদ্দিন ভূঁইয়া ছুটির বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার মাছ রপ্তানিও বন্ধ রাখা হয়েছে। বন্ধের বিষয়ে সব ব্যবসায়িদের জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!