ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ ক্যাম্পাস ]

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বাংলাদেশে শীর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫৮, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বাংলাদেশে শীর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
শহীদ মিনার,জাবি

টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই)-এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) টাইমস হায়ার এডুকেশন এর অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। এতে বলা হয়, টিচিং, রিসার্চ এনভায়রোনমেন্ট, রিসার্চ কোয়ালিটি, ইন্ডাস্ট্রি ও ইন্টারন্যাশনাল আউটলুক; এই পাঁচটি সূচকের ওপর প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে র‍্যাঙ্কিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

Advertisement

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ে প্রকাশিত এক অভিনন্দন বার্তায় আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে জাবির এ অর্জনে শিক্ষক-শিক্ষার্থীসহ জড়িত সবাইকে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের বিষয়। এই অর্জনে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম বৃদ্ধি পেয়েছে।

উপাচার্য আশা প্রকাশ করেন, আগামীতে বিশ্ব র‍্যাংকিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রশাসন শিক্ষা-গবেষণা সম্প্রসারণ এবং মান বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে গবেষণাখাতে এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশনার ক্ষেত্রে আর্থিক প্রণোদনা বৃদ্ধি করেছে। গবেষণা খাতে প্রণোদনার এ ধারা অব্যাহত থাকবে বলেও উপচার্য জানান।

উল্লেখ্য, এর আগে ২০২৪ ও ২০২৫ সালেও টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয় হয়ে ছিলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

ডেইলি-বাংলাদেশ/জাবি/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!