যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ৪৩ জনের চাকরি
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে তিন প্রতিষ্ঠানে ৪৩ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৬তম ও ২০তম গ্রেডের এসব পদে নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।
নিয়োগ হবে জেলা ক্রীড়া অফিস, সরকারি শারীরিক শিক্ষা কলেজ এবং ক্রীড়া পরিদপ্তর ও জেলা ক্রীড়া অফিসের বিভিন্ন পদে।
.png)
পদ ও বেতন
১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
প্রতিষ্ঠান: জেলা ক্রীড়া অফিস
পদসংখ্যা: ৯
বেতন: ২১,৯০০–৫২,৯০০ টাকা
গ্রেড: ১৬
২. ক্যাশিয়ার
প্রতিষ্ঠান: সরকারি শারীরিক শিক্ষা কলেজ
পদসংখ্যা: ২
বেতন: ২১,৯০০–৫২,৯০০ টাকা
গ্রেড: ১৬
৩. ড্রাইভার (গাড়িচালক)
প্রতিষ্ঠান: সরকারি শারীরিক শিক্ষা কলেজ
পদসংখ্যা: ২
বেতন: ২১,৯০০–৫২,৯০০ টাকা
গ্রেড: ১৬
৪. অফিস সহায়ক
প্রতিষ্ঠান: ক্রীড়া পরিদপ্তর ও জেলা ক্রীড়া অফিস
পদসংখ্যা: ২৬
বেতন: ২০,০০০–৪৮,৫০০ টাকা
গ্রেড: ২০
৫. অফিস সহায়ক
প্রতিষ্ঠান: সরকারি শারীরিক শিক্ষা কলেজ
পদসংখ্যা: ৩
বেতন: ২০,০০০–৪৮,৫০০ টাকা
গ্রেড: ২০
৬. গ্রাউন্ডসম্যান (অফিস সহায়ক)
প্রতিষ্ঠান: সরকারি শারীরিক শিক্ষা কলেজ
পদসংখ্যা: ১
বেতন: ২০,০০০–৪৮,৫০০ টাকা
গ্রেড: ২০
চাকরিগুলো অস্থায়ী ও সরকারি। নারী-পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সূচি
অনলাইনে আবেদন শুরু হবে ১ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ৩০ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনের নিয়ম বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।