কুবি সিন্ডিকেটে মনোনীত হলেন তিন অধ্যাপক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটে নতুন তিন সদস্য মনোনীত করা হয়েছে। তাঁরা হলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভায় তাঁদের সদস্য হিসেবে মনোনীত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেটের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম।
.png)
মনোনীত তিন সদস্যের মধ্যে দুজন ডিন ক্যাটাগরি এবং একজন অধ্যাপক ক্যাটাগরি থেকে সিন্ডিকেটে যুক্ত হয়েছেন।
ডিন ক্যাটাগরিতে কলা ও মানবিক অনুষদের ডিন এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিমকে মনোনীত করা হয়েছে।
অন্যদিকে অধ্যাপক ক্যাটাগরি থেকে রসায়ন বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. শাহাদাৎ হোসেনকে সিন্ডিকেট সদস্য করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, সিন্ডিকেটের বিধি অনুযায়ী ডিন ক্যাটাগরি থেকে দুজন সদস্য অন্তর্ভুক্ত করার নিয়ম রয়েছে। সেই বিধি অনুযায়ী অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী ও অধ্যাপক ড. রেজাউল করিমকে সদস্য করা হয়েছে। পাশাপাশি অধ্যাপক ক্যাটাগরি থেকে অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেনকে সিন্ডিকেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।