ব্রণ থেকে বাঁচতে এই কার্যকর অভ্যাসগুলো অবশ্যই গড়ে তুলুন
ত্বক শুষ্ক বা তৈলাক্ত যেমনই হোক তাতে ব্রণ হবার প্রবণতা থেকেই যায়। তবে তৈলাক্ত ত্বকে ব্রণের প্রকোপ বেশি দেখা যায়। ত্বকে অতিরিক্ত তেল উৎপাদন, লোমকূপ বন্ধ হয়ে যাওয়া, মৃত কোষ, লোমকূপে ব্যাক্টেরিয়া ও সংক্রমণ ইত্যাদি নানান কারণে ব্রণ হতে পারে।
ত্বক বিশেষজ্ঞদের এই ধরনের সমস্যার কথা সব সময় বলে থাকেন। তাই এসব সমস্যা এড়াতে চাই সুস্থ জীবনযাপন। ব্রণ দূরে রাখতে ভালো অভ্যাসের কয়েকটি নিয়ম জেনে রাখা ভালো। চলুন তবে জেনে নেয়া যাক সেই অভ্যাসগুলো-
প্রতিদিন মুখ পরিষ্কার করা
মৃদু ক্লিঞ্জার ও গরম পানি দিয়ে দিনে দুইবার মুখ পরিষ্কার করুন। তবে এই পন্থা অতিরিক্ত করবার দরকার নেই। করলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে।
.png)
নিজের ব্যবহৃত সব কিছু পরিষ্কার রাখুন
মুখের সংস্পর্শে আসে এমন সব কিছু পরিষ্কার রাখুন। বালিশ, জানালা, মেকআপ ব্রাশ ও মোবাইলের স্ক্রিনও পরিষ্কার রাখুন, এতে ত্বক সংক্রমণ থেকে রক্ষা পাবে।
স্ক্রাব ও স্পঞ্জ এড়িয়ে চুল
ত্বক ব্রণ প্রবণ হয়ে থাকলে স্ক্রাব ও স্পঞ্জ ব্যবহার বাদ দিন। এগুলো ব্যবহারে ত্বকের অবস্থা আরো খারাপ হতে পারে।
চুল পরিষ্কার রাখুন
চুল নিয়মিত পরিষ্কার রাখুন যেন এতে বাড়তি তেল থেকে না যায়। এছাড়া জেল ও স্প্রে ধরনের প্রসাধনী চুলে ব্যবহার করলে তা যেন মুখের সংস্পর্শে না আসে সেদিকেও খেয়াল রাখতে হবে। এগুলো ত্বকের কোষের ভাঙন ধরা।
তেল-হীন সানস্ক্রিন
বাইরে যাওয়ার আগে তেলহীন সানব্লক বা সানস্ক্রিন ব্যবহার করুন। কেননা তৈলাক্ত ত্বকে তেল-যুক্ত প্রসাধনী ব্যবহারে ব্রণ হওয়াসহ ত্বকের অন্যান্য ক্ষতির সম্ভাবনাও থাকে।