ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়া-সুনামগঞ্জে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা

ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২২, ২০ ফেব্রুয়ারি ২০২০
ব্রাহ্মণবাড়িয়া-সুনামগঞ্জে শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা
ব্রাহ্মণবাড়িয়ায় শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা

ব্রাহ্মণবাড়িয়া সদর ও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর ও তাহিরপুরের গনমিলনায়তনে পৃথকভাবে এ প্রতিযোগিতা হয়।

প্রতিযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও তাহিরপুর উপজেলার অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

তাহিরপুরে শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতায় বিজয়ীরা

Advertisement

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার ডিসি হায়াত-উদ-দৌলা খান, এডিসি (শিক্ষা ও আইসিটি) মো. রুহুল আমিন, এডিশনাল এসপি (সদর দফতর) মো. আবু সাঈদ, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানসহ ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জের জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিথিরা বলেন, জাতীয় সংগীত শুদ্ধসুরে গাইতে না পারলে আমাদের মধ্যে দেশপ্রেমের চেতনা তৈরি হবে না। জাতীয় সংগীতের মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্ম দেশকে ভালবাসার শপথ নেবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!