ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বইমেলা ]

বইমেলায় বিতর্কিত ব্যক্তিদের উপস্থিতি প্রতিরোধ করা ছিল যুক্তিসংগত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩২, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
বইমেলায় বিতর্কিত ব্যক্তিদের উপস্থিতি প্রতিরোধ করা ছিল যুক্তিসংগত
ছবি: সংগৃহীত

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ বলেছেন, বাংলা একাডেমির বইমেলায় কয়েকজন ব্যক্তির বিতর্কিত প্রকাশনাকে কেন্দ্র করে দর্শনার্থীদের ক্ষোভ ও প্রতিরোধ সঠিক হয়েছে। মেলায় তাদের উপস্থিতি প্রতিরোধ করা ছিল যুক্তিসংগত। নীতি-নৈতিকতাহীন প্রকাশনার বিপক্ষে জনগণের এ প্রতিবাদকে আমরা সম্মান করি।

শনিবার রাজধানীর এফডিসিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সংস্কৃতি সচিব বলেন, কলকাতা বইমেলায় অর্ধেকেরও বেশি দর্শনার্থী বই কিনে থাকেন। গুণগত প্রকাশনাকে উৎসাহিত করতে বাংলা একাডেমিতে তরুণ লেখকদের প্রশিক্ষণ পুনরায় শুরু হচ্ছে।

Advertisement

তিনি আরো বলেন, বর্তমান তরুণ প্রজন্ম আগের মতো বই পড়ে না। স্মার্টফোন ও সামাজিক মাধ্যমে বেশি সময় ব্যয় করে, যা জ্ঞানভিক্তিক সমাজ বিনির্মাণে সহায়ক নয়। তাদের বইমুখী করতে নানা উদ্যোগ নেয়া হয়েছে।

 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, প্রতিযোগিতার বিচারক ড. এস এম মোর্শেদ, জোসিন্তা জিনিয়া, সাংবাদিক জিয়াউল হক সবুজ, পার্থ সঞ্জয় ও সাদিয়া চৌধুরী।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!