বই নিয়ে কবি সানাউল্লাহ সাগর জানান, আমি পাঠক হিসেবে যেমন দীর্ঘ কবিতা পড়তে পছন্দ করি, তেমন কবি হিসেবে দীর্ঘ কবিতা লিখতেও পছন্দ করি। বিশ্বাস করি দীর্ঘ কবিতা পাঠে ক্রমাগত ডুব যাওয়ার একটা ব্যাপার থাকে। সেটা আমি উপভোগ করি।
তিনি আরো বলেন, ‘পৃথিবী সমান দূরত্ব আমাদের’ দীর্ঘ কবিতার বই। আর একটি কথা হলো আমি লেখায় এক্সপেরিমেন্টে বিশ্বাস করি। প্রতিটি বইয়ে তার ছাপ থাকে। ‘জনতা ব্যাংক রোড’ সেরকম একটি এক্সপেরিমেন্ট। কবিতা পাঠে যাদের একটা প্রস্তুতি আছে তাদের জন্য এই কবিতা।
.png)
এছাড়া আগে প্রকাশিত তার দুটি উপন্যাস, একটি ছোটগল্পের বই ও চারটি কবিতার বইও মেলায় পাওয়া যাচ্ছে।