ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বিরল তুষারপাত দেখলো বাগদাদ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:১২, ১৩ ফেব্রুয়ারি ২০২০
বিরল তুষারপাত দেখলো বাগদাদ
ছবি: সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদে বিরল তুষারপাত হয়েছে। গত এক শতাব্দীর মধ্যে মঙ্গলবার বিরল ঘটনাটি ঘটেছে।

বাগদাদে ২০০৮ সালে একবার তুষারপাত হয়েছিল। কিন্তু তা ছিল খুবই দ্রুত ও সামান্য। ইরাকে বৃদ্ধ ও যুবারা বলেছেন, বাগদাদে তারা এ প্রথম তুষারপাত দেখছেন।

তুষারপাতে উৎফুল্ল বাগদাদবাসী। তাদের কাউকে বরফ দিয়ে বল বানিয়ে ছুঁড়তে কিংবা আবার কাউকে ছবি তুলতে দেখা গেছে।

ইরাকের আবহাওয়া কেন্দ্রের মিডিয়া প্রধান আমির আল জাবেরি বৃহস্পতিবার জানিয়েছেন, এ তুষারপাত বুধবার পর্যন্ত চলেছে। 

বাগদাদবাসী ঠান্ডা আবহাওয়ার চেয়ে গরমেই বেশি অভ্যস্ত।

ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!