ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিমানের ককপিটে আঘাত হেনেছিলো ইরানের ক্ষেপণাস্ত্রটি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৭, ১২ জানুয়ারি ২০২০
বিমানের ককপিটে আঘাত হেনেছিলো ইরানের ক্ষেপণাস্ত্রটি
ছবি: সংগৃহীত

ইরানে ভূপাতিত হওয়া ইউক্রেনের বিমানটির পাইলটের বসার আসন অর্থাৎ ককপিটের ঠিক নিঁচে ক্ষেপণাস্ত্রটি আঘাত হেনেছিলো বলে জানিয়েছেন ইউক্রেনের নিরাপত্তা সচিব।

রোববার সংবাদমাধ্যম বিবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সচিব অলেক্সিই ড্যানিলোভ জানান, ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ বিমানটিতে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার পর তাৎক্ষণিক পাইলটের মৃত্যু হয়।

এ বিষয়ে তিনি বলেন, ‘এটাই ব্যাখ্যা দেয় যে কেন আমরা ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর পাইলটদের কোনো সাড়া-শব্দ পাইনি। কারণ তাদের সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়েছিলো।’

Advertisement

ইউক্রেনের তদন্তকারী দলের সংগ্রহ করা ভিডিও ও বিধ্বস্ত বিমানটির বিভিন্ন ছবিই এর প্রমাণ বলে দাবি করেন তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যে বুধবার ইউক্রেনের যাত্রীবাহী বিমানটিকে মার্কিন শত্রু বিমান ভেবে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ভূপাতিত করে ইরান। প্রথমে অস্বীকার করলেও পরে নিজেদের ভুল শিকার করে নিয়ে দুঃখ ও অনুতাপ প্রকাশ করে দেশটির সরকার। বিমান ভূপাতিতের ঘটনায় এর ১৭৬ জন যাত্রী ও ক্রু সকলেই নিহত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!