ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৬, ২২ সেপ্টেম্বর ২০২৬
পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
ছবি: সংগৃহীত

পরিকল্পিত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অভিযোগের প্রতিবাদে রাজধানীর ফার্মগেটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলটি কৃষিবিদ ইনস্টিটিউট থেকে শুরু হয়ে ফার্মগেট পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।

Advertisement

মিছিলে এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান, সদস্যসচিব শাহাদাত হোসেন বিপ্লব, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবিরসহ কয়েকশ কৃষিবিদ অংশ নেন।

কর্মসূচি থেকে বিএনপির নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও পরিকল্পিত নৈরাজ্যের অভিযোগের প্রতিবাদ জানান।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!