হাটহাজারীতে বিএনপির মিছিল-সমাবেশ
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের’ মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীতে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে হাটহাজারী পৌরসভা বিএনপির কার্যালয়ের সামনে থেকে কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেট এলাকায় গিয়ে শেষ হয়।
.png)
কর্মসূচিতে হাটহাজারী পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ জাকির হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্যসচিব ওহিদুল আলম, যুগ্ম আহ্বায়ক শাহেদুল আজম শাহেদ, অ্যাডভোকেট রিয়াদ, আব্দুল মন্নান দৌলত, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, সহসভাপতি মো. রকি, দপ্তর সম্পাদক মো. নাজিম, পৌর যুবদলের সদস্যসচিব মো. হেলাল এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরফিন সাইফুল।
এ ছাড়া বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।