ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

সংক্রামক নাচ

মূলঃ কবি খাজা শামস-উদ-দীন হাফেজ-ই শিরাজী  (Khwāje Shams-od-Dīn Moḥammad Ḥāfeẓ-e Shīrāzī)
অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ
প্রকাশিত: ২৩:০৬, ১১ জানুয়ারি ২০২৪
সংক্রামক নাচ
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী

কখনো কখনো আমি ভুলে যাই যে
আমাকে সৃষ্টি করা হয়েছিল
কেবলই আনন্দের জন্য।

কিন্তু আমার মন অকারণ-ব্যস্ত ও 
হৃদয় বেশি ভারাক্রান্ত হবার কারণে 
আমি ভুলে যাই যে 
আমাকে ডাকা হয়েছিল জীবনের 
পবিত্র নাচে অংশগ্রহণের জন্য।

আমাকে সৃষ্টি করা হয়েছিল
হাসির জন্যে,
ভালোবাসার জন্যে,
ওপরে ওঠার জন্যে,
এবং অন্যদেরকে ওপরে তোলার জন্যে।

Advertisement

হে পবিত্র আত্মা, 
আমার পা'কে শৃঙ্খলমুক্ত করুন 
সকলকিছু হতে 
যাকিছুই আমাকে পরাধীন করে।

আমার আত্মাকে মুক্ত করে দিন 
যাতে আমি নাচতে পারি
এবং আমার নাচ সংক্রামক হয়ে ওঠে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!