“...একদা, অনেকদিন আগে, যখন আমি তখনও যুবক ছিলাম, যখন আমার স্মৃতিগুলো এখনকার চেয়ে স্পষ্ট ছিল, আমি তার সম্পর্কে লেখার চেষ্টা করেছিলাম। কিন্তু একটা লাইনও লিখতে পারিনি। আমি জানতাম যে প্রথম লাইন লিখতে পারলে, বাকীগুলো নিজ থেকেই পৃষ্ঠার ওপরে ঝরে পড়বে, কিন্তু আমি কখনোই তা পারিনি। কারণ, প্রতিটা স্মৃতিই ছিল খুবই স্পষ্ট ও ধারালো। কাজেই আমি বুঝতে পারছিলাম না কোথা থেকে শুরু করতে হবে - যেমন করে একটা ম্যাপ যা অনেকবেশি দেখায়, তা কিছু কিছু সময়ে অকাজের বলে বিবেচিত হয়।
তবে, এখন আমি বুঝি যে, আমি যা পারি তা হলো একটা ত্রুটিপূর্ণ লেখার জাহাজে ত্রুটিপূর্ণ স্মৃতি ও ভাবনাগুলোকে ভরে দিতে। কারণ আমার স্মৃতিগুলোর মধ্য থেকে নেওকো যতবেশি মুছে যেতে থাকে, ততবেশি আমি তাকে বুঝতে পারি।
.png)
আমি এখন এটাও বুঝতে পারি যে, কেন সে তাকে না ভুলতে আমাকে অনুরোধ করেছিল। নেওকো অবশ্যই নিজে তা জানত। সে জানত যে তাকে নিয়ে আমার স্মৃতিগুলো এক সময়ে মুছে যাবে। ঠিক একারণেই সে আমাকে অনুরোধ করেছিল তাকে ভুলে না যেতে, মনে রাখতে যে সে একসময় বেঁচেছিল।
এই চিন্তা আমাকে অসহনীয় এক বেদনায় ভরিয়ে দেয়, কারণ নেওকো কখনোই আমাকে ভালোবাসেনি।”