দুজনেই তারা নীরবে জলের শব্দ শুনতে লাগলো, যা তাদের কাছে শুধু জল ছিল না, ছিল জীবনের কণ্ঠস্বর, অস্তিত্বের কণ্ঠস্বর, চিরস্থায়ী ভবিষ্যতের কণ্ঠস্বর।
অবিরাম সে নদীর কাছ থেকে শিখল। নদীর কাছে সর্বোপরি সে শিখল কীভাবে শুনতে হয়; শুনতে হয় নীরব, অপেক্ষমাণ ও মুক্ত আত্মা নিয়ে, কোনো ধরনের আবেগ, কামনা, বিচার ও মতামত ছাড়া।
.png)
তবে জলের সবগুলো গোপনীয়তার মধ্যে আজ সে শুধু দেখতে পেল একটা- যা তার আত্মাকে গভীরভাবে আঘাত করে গেল। দেখল যে জল শুধু প্রবাহিত হচ্ছেই, অবিরত প্রবাহিত হচ্ছে, এবং তারপরও সারাক্ষণ সেটা সেখানেই আছে। চিরকাল সেটা একই ছিল, এখনো প্রতি মুহূর্তে তাই আছে। এই সত্য তোমাকে বুঝতে ও ধারণ করতে হবে!