আমি মুক্ত, আমি ভাবি। আমি আমার চোখগুলো বন্ধ করি এবং গভীরভাবে চিন্তা করি কীভাবে আমি মুক্ত। কিন্তু সত্যিকারভাবেই আমি বুঝতে পারি না এর অর্থ।শুধু আমি যা জানি তা হলো, আমি সম্পূর্ণভাবে একাকী। একটা অপরিচিত জায়গায় একজন নির্জন অনুসন্ধানকারীর মতো একাকী, যে তার কম্পাস ও ম্যাপ হারিয়ে ফেলেছে।
এর অর্থই কি মুক্ত হওয়া? আমি জানি না, সুতরাং বিষয়টি নিয়ে চিন্তা করা বাদ দিয়ে দিই।