ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
[ শিল্প ও সাহিত্য ]
অটোসাইকোগ্রাফি ।। মাহফুজা অনন্যা
অলঙ্করণ: মিজান স্বপন
যখন করার কিছুই থাকে না তখন স্বপ্নে জাহাজ ভাসাই
সামনে বঙ্গোপসাগর
আমার সাথে ভাসে ব্রিটেনের যুবরাজ
একদিন সে আমায় প্রশ্ন করলো ‘কোথায় যাচ্ছে আমাদের জীবন’?
আমি উত্তর দিচ্ছি
কিন্ত আমার কথা বাকশক্তিহীন মানুষের মতো, তার কান পর্যন্ত পৌঁছায় না!
জাহাজ দুলছে!
আমরা জাহাজের ভিতর
স্বপ্নেও দেখি তুমুল বেগে মৃত্যু ধেয়ে আসতে পারে,
মৃত্যু ধেয়ে আসছে আমাদের দিকে!
স্বপ্নের ভেতর ঘুমিয়ে পড়তে চাইলাম আমরা,
মৃত্যু বলল ‘মৃত্যু হলো পথের বাঁক, তোমরা আমার সঙ্গী’...
ডেইলি-বাংলাদেশ/আরআর
খবরটি শেয়ার করুন:
শিল্প ও সাহিত্য আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!