ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএলের জন্য এশিয়া কাপ পেছাতে নারাজ পিসিবি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫০, ২৪ এপ্রিল ২০২০
আইপিএলের জন্য এশিয়া কাপ পেছাতে নারাজ পিসিবি
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিইও ওয়াসিম খান -ফাইল ফটো

করোনাভাইরাসে ওলট-পালট বিশ্ব ক্রীড়াঙ্গন। অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘরোয়া ক্রিকেটের সব থেকে জনপ্রিয় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এদিকে সেপ্টেম্বরে হওয়ার কথা এশিয়া কাপ। বর্তমান পরিস্থিতিতে তা আদেও হবে কী না, সেটাই প্রশ্ন। শোনা যাচ্ছে, এশিয়া কাপ পিছিয়ে দিয়ে বছরের সেসময় আয়োজন করা হবে আইপিএল।  তবে আইপিএলের আয়োজনের খাতিরে এশিয়া কাপের সূচিতে বদল হবে না, জানিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিইও ওয়াসিম খান বলেছেন, ‘আমাদের অবস্থান একেবারেই পরিষ্কার। সেপ্টেম্বরে হওয়ার কথা এশিয়া কাপ। একমাত্র স্বাস্থ্য ও নিরাপদে থাকার কারণেই এশিয়া কাপ সেই সময় বন্ধ থাকতে পারে। আইপিএলকে জায়গা দেয়ার জন্য এশিয়া কাপ সরিয়ে দেয়াকে কোনও মতেই মেনে নেয়া হবে না।  শুনেছি যে এশিয়া কাপকে নভেম্বর-ডিসেম্বরে পিছিয়ে দেয়ার কথাবার্তা হচ্ছে। কিন্তু তা মেনে নেয়া আমাদের পক্ষে সম্ভব নয়। যদি এশিয়া কাপকে পিছিয়ে দেয়া হয়। তবে তা এক সদস্যের সুবিধার জন্য হবে। যা উচিত নয় এবং এতে আমাদের সমর্থনও নেই’।

এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। ওয়াসিম খান জানিয়েছেন নভেম্বর-ডিসেম্বরে প্রথমে নিজেদের মাঠে জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। তারপর নিউজিল্যান্ড সফরে যাবে তারা। ফলে, সেই সময়ে এশিয়া কাপের আয়োজন সম্ভব নয়। 

Advertisement

কোভিড-১৯ যেভাবে ছড়িয়ে পড়েছে, তার জেরে আইপিএল আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ। জল্পনা চলছে যে পরিস্থিতির উন্নতি ঘটলে আইপিএল হয়তো বছরের শেষের দিকে হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!