ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
প্রকৃতিবার্তা-য় লেখা আহ্বান
'প্রকৃতিবার্তা' প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের একটি ত্রৈমাসিক পত্রিকা। এই পত্রিকায় পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য বিষয়ক তথ্যবহুল এবং গবেষণাধর্মী লেখা নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। প্রকৃতি, বন্যপ্রাণী ও পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টিতে আপনার সুচিন্তিত ভাবনা, গবেষণা ও অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আপনি যদি প্রকৃতিপ্রেমী হন এবং আপনার বস্তুনিষ্ঠ চিন্তাধারা ও সৃজনশীলতা পাঠকের সামনে তুলে ধরতে চান, তবে 'প্রকৃতিবার্তা'-র পরবর্তী সংখ্যার জন্য আপনার মৌলিক লেখা, ছবি ও শিল্পকর্ম পাঠাতে পারেন।
নির্ধারিত বিষয়সমূহ:
• পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ: সংরক্ষণ কৌশল, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়।
• প্রকৃতি পর্যবেক্ষণ ও ভ্রমণ অভিজ্ঞতা: প্রকৃতিপ্রেমী ও ভ্রমণকারীদের অভিজ্ঞতা।
• জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন: বৈশ্বিক সংকট মোকাবিলায় স্থানীয় ও জাতীয় উদ্যোগ।
• বন্যপ্রাণী ও উদ্ভিদ সংক্রান্ত গবেষণা: সমসাময়িক গবেষণা, বৈজ্ঞানিক তথ্য বা বৈশিষ্ট্যমূলক ফিচার।
• কবিতা ও ছড়া: পরিবেশ ও প্রকৃতিভিত্তিক সাহিত্যিক রচনা।
• শিশু বিভাগ: শিশুদের আঁকা পরিবেশবিষয়ক নিজস্ব চিত্রাঙ্কন।
লেখা ও ছবি জমা দেওয়ার নিয়মাবলি:
• ফন্ট ও বিন্যাস: সমস্ত গদ্য লেখা অবশ্যই টাইপ করে SutonnyMJ ফন্টে পাঠাতে হবে।
• শব্দসীমা: গদ্য রচনার ক্ষেত্রে শব্দ সংখ্যা ৫০০ থেকে ২০০০ শব্দের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।
• ছবি ও চিত্রাঙ্কন: লেখার মূলভাবের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং আপনার নিজের তোলা উচ্চ রেজোলিউশনের (High Resolution) ছবি সংযুক্ত করতে হবে। শিশুদের চিত্রাঙ্কনের ক্ষেত্রে স্পষ্ট ও পরিচ্ছন্ন স্ক্যান কপি পাঠাতে হবে।
• লেখক/শিল্পীর পরিচিতি: লেখা অথবা ছবির শেষে আপনার পূর্ণ নাম, পেশা বা সংক্ষিপ্ত পরিচিতি, নিজের এক কপি ছবি, বর্তমান ঠিকানা এবং সক্রিয় যোগাযোগ নম্বর আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে।
পাঠানোর মাধ্যম:
আপনার প্রস্তুতকৃত মৌলিক লেখা, ছবি বা চিত্রাঙ্কন নিচের ই-মেইল ঠিকানায় প্রেরণ করুন:
- •ই-মেইল: [email protected]
প্রকৃতি রক্ষায় আপনার প্রতিটি শব্দ ও সৃষ্টি হয়ে উঠুক সচেতনতার একেকটি অনন্য বার্তা।