ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আবারো মালয়েশিয়াগামী ২১ রোহিঙ্গা উদ্ধার

টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৫, ১ মার্চ ২০২০
আবারো মালয়েশিয়াগামী ২১ রোহিঙ্গা উদ্ধার
উদ্ধার রোহিঙ্গারা (ছবি: ডেইলি বাংলাদেশ)

কক্সবাজারের টেকনাফে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ২১ জন নারী-পুরুষ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বাহারছড়া উত্তর শিলখালী ঝাউ বাগান পয়েন্ট থেকে তাদের উদ্ধার করা হয়।

টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরির্দশক মোহাম্মদ লিয়াকত আলী জানান, দালালরা শিলখালী ঝাউবাগান পয়েন্ট দিয়ে এসব রোহিঙ্গাদেরকে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করেছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ১২ নারী ও ৯ পুরুষ রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ ক্যাম্পে পাঠানো হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!