ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৮০ টাকায় পেঁয়াজ বিক্রি, লাখ টাকার মাশুল

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৫, ২০ মার্চ ২০২০
৮০ টাকায় পেঁয়াজ বিক্রি, লাখ টাকার মাশুল
ব্যবসায়ীকে জরিমানা করা হয় (ছবি: ডেইলি বাংলাদেশ)

শরীয়তপুরের গোসাইরহাট বাজারে পেঁয়াজের দাম বেশি রাখায় চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকালে তাদের এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও আলমগীর হোসাইন।

ইউএনও জানান, করোনাকে পুঁজি করে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে এমন অভিযোগে গোসাইরহাট বাজারে অভিযান চালানো হয়। এ সময় বাজারের ব্যবসায়ী মো. কাঞ্চন বয়াতি, পাবেল মাতবর, ফারুক রাঢ়ি ও সজল মৃধাকে এক লাখ বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

পেঁয়াজের কেজি ৪৫ টাকার বেশি রাখলে জেল-জরিমানা করা হবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!