ঢাকা,  রোববার   ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

৩৩ মাস পর চোখ খুললেন ডাচ ফুটবলার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৯, ২৭ মার্চ ২০২০
৩৩ মাস পর চোখ খুললেন ডাচ ফুটবলার
ডাচ ফুটবলার আব্দুল হক নুরি

প্রায় ৩৩ মাস পর চোখ খুললেন তরুণ ডাচ ফুটবলার আব্দুল হক নুরি।  এত দিন কোমায় ছিলেন তিনি। হারিয়ে ফেলেছেন জীবনের প্রায় তিনটি বছর।

নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্সের মূল দলের সঙ্গে ছিলেন নুরি যখন বয়স ২০ ও হয়নি।  তাকে বিবেচনায় রেখেই ২০১৭-১৮ মৌসুমের পরিকল্পনা সাজাচ্ছিলো ক্লাবটি। সেই হিসেবে প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচগুলোতে অংশগ্রগণ করছিলেন তিনি। 

২০১৭ সালের জুলাই মাসে জার্মান ক্লাব ওয়েডের ব্রেমেনের বিপক্ষে তেমনই এক প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে নেমে মাঠের মধ্যেই কার্ডিয়াক অ্যারিথমিয়া অ্যাটাক হয় নুরির। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন থেকেই কোমায় চলে যান তরুণ এই ডাচ ফুটবলার।

Advertisement

তবে মাসের পর কোমায় থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছিল। যার ফল হিসেবে প্রায় ৩৩ মাস কোমায় থাকার পর জ্ঞান ফিরেছে নুরির। 

এ খবর নিশ্চিত করেছেন নুরির ভাই আব্দুর রহীম। তিনি জানিয়েছেন, কোমা থেকে জ্ঞান ফেরার পর চোখের ভ্রু নাচিয়ে কথা বলেন নুরি। এছাড়া টিভিতে ফুটবল ম্যাচ দেখানো হলে শারীরিক উপস্থিতিও জানান দেন এ তরুণ ফুটবলার। 

তবে তার বাবা মোহাম্মদ এখনও নিশ্চিন্ত হতে পারছেন না। আরও বেশি করে যত্ন নিতে চান ছেলের।

২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছেন নুরি। এছাড়া নেদারল্যান্ডসের সবকয়টি বয়সভিত্তিক দলেও খেলেছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে এতদিনে জাতীয় দলের অভিষেকটাও হয়ে যেত তার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!