পাশাপাশি অভিযানে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয় ১০ লাখ টাকা জরিমানা এবং ৬১ জনকে। এছাড়া ১৭ হাজার কেজি জাটকা এবং ২ হাজার ৩০০ কেজি অন্যান্য মাছ জব্দ করা হয়। জব্দকরা জাল পুড়িয়ে বিনষ্ট এবং মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
প্রথম ধাপে ৭ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে ২১ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত উপকূলীয় ১৩টি জেলায় এ অভিযান চালানো হয়।
.png)
জেলাগুলো হলো: ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, মুন্সীগঞ্জ ও পিরোজপুর।
অভিযানে সমন্বয়কের দায়িত্বে ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার। জেলা ও উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ এবং কোস্টগার্ডসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা অভিযানে অংশ নেন।