ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হরিপুরে বিনামূল্যে বীজ-সার পেল ১৯৮০ কৃষক

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৮, ২১ নভেম্বর ২০১৯
হরিপুরে বিনামূল্যে বীজ-সার পেল ১৯৮০ কৃষক
ছবি: ডেইলি বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ২০১৯-২০ অর্থবছরের রবি মৌসুমের প্রণোদনা হিসেবে এক হাজার ৯৮০ কৃষককে বীজ ও সার দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার সকালে নিজস্ব কার্যালয়ে কৃষকদের মাঝে এসব প্রণোদনা দেয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।

উপজেলার ছয়টি ইউপির এক হাজার ৯৮০ কৃষককে প্রতি বিঘা জমির জন্য এসব প্রণোদনা দেয়া হয়। এর মধ্যে ৬৫০ কৃষককে এক কেজি করে সরিষা বীজ, ৮০০ কৃষককে দুই কেজি করে ভুট্টার বীজ, ৪০০ কৃষককে পাঁচ কেজি করে শীতকালীন মুগ ডালের বীজ ও ১৩০ কৃষককে গ্রীষ্মকালীন মুগ ডাল বীজ পর্যায়ক্রমে দেয়া হয়েছে। 

সেই সঙ্গে প্রতি কৃষককে সরিষার চাষের জন্য ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ভুট্টার চাষের জন্য ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং শীতকালীন-গ্রীষ্মকালীন মুগ ডাল চাষের জন্য ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়।

বীজ ও সার বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউএনও আব্দুল করিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, উপজেলা কৃষি কর্মকর্তা নঈমুল হুদা সরকার ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদসহ ছয়টি ইউপির উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!