ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্বামী বিদেশ, টাকা-গয়নাসহ পরকীয়া প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী!

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৬, ৪ জানুয়ারি ২০২০
স্বামী বিদেশ, টাকা-গয়নাসহ পরকীয়া প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী!
ফাইল ছবি

স্বামী বিদেশে থাকার সুযোগে ওমর ফারুক নামের এক যুবকের সঙ্গে পরকীয়ার সম্পর্ক করেন এক গৃহবধূ। এর সূত্র ধরেই স্বামীর দেয়া টাকা-গয়নাসহ পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছেন ওই গৃহবধূ। এমন অভিযোগ তুলে ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন খোদ পরকীয়ায় লিপ্ত গৃহবধূর মা।

মূল অভিযুক্ত ফারুক উপজেলার গোবিন্দপুর ইউপির দক্ষিণ চাঁদপুর গ্রামের আবদুল বারেকের ছেলে।

গৃহবধূর মা অভিযোগপত্রে উল্লেখ করেন, তার মেয়ের স্বামী প্রবাসে রয়েছেন। এ সুযোগে এক সন্তানের জনক ওমর ফারুক মোবাইলে তার মেয়ের সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তুলে। মেয়েটি ফারুকের প্রলোভনে পড়ে ২৫ ডিসেম্বর গভীর রাতে বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা ও চার ভরি গয়না নিয়ে অজানা উদ্দেশ্যে পালিয়ে যায়।

মোবাইল ফোনের মাধ্যমে ফারুকের কাছে বিষয়টি জানতে চাইলে সে হত্যার হুমকি দেয়। কোনো পথ না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। মেয়েকে উদ্ধার করতে পুলিশের সহযোগিতাও চেয়েছেন এ মা।

এদিকে অভিযুক্ত ফারুকের বক্তব্য নেয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার বক্তব্য নেয়া যায়নি।

লাকসাম থানার সেকেন্ড অফিসার জাহাঙ্গীর আলম বলেন, এক মা মেয়ের সন্ধান পেতে অভিযোগ দিয়েছেন। তাকে খোঁজে বের করার চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!