ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীর সঙ্গে সংসারে অনীহা, প্রাণ দিলেন গৃহবধূ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৬, ১ নভেম্বর ২০১৯
স্বামীর সঙ্গে সংসারে অনীহা, প্রাণ দিলেন গৃহবধূ
ফাইল ছবি

যশোরের মণিরামপুরে স্বামীর সঙ্গে অমতের পরও সংসার করার চাপ দেয়ায় এক গৃহবধূ বিষপানে মারা গেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার পাড়িয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নাসরিন ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফ জানান, ছয় থেকে সাত মাস আগে আব্দুর রহিমের সঙ্গে নাসরিনের বিয়ে হয়। বিয়ের পর তিন থেকে চার মাস তাদের সংসার ভালোই চলছিল। পরে তাদের মধ্যে অমত সৃষ্টি হয়। এর জেরে কয়েকদিন আগে বাবার বাড়ি চলে আসে নাসরিন। এরপর আর স্বামীর বাড়িতে যেতে সে রাজি হয়নি। বৃহস্পতিবার নাসরিনের শ্বশুর বাড়ির লোক তাকে নিতে আসে। নাসরিন যেতে রাজি না হওয়ায় পিতা-মাতাসহ বাড়ির লোকজন তাকে বকাঝকা করে। পরে রাত ৮ টায় বিষপান করে সে। টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মণিরামপুর থানার ডিউটি অফিসার এএসআই ওয়াসিম আকরাম বলেন, অপমৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!