স্বপ্ন তাড়া করো, কখনো হাল ছেড়ো না: মাশরাফী
২০১৫ সালের ৯ মার্চ। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে চির স্মরণীয় একটি দিন। এদিনই ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিলো মাশরাফী বিন মোর্ত্তজার বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার এডিলেড ওভালে শ্বাসরুদ্ধকর সে ম্যাচে আগে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদের ১০৩ রানের ওপর ভর করে ফেবারিট ইংল্যান্ডকে ২৭৬ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলো টাইগাররা। জবাবে রুবেল-মাশরাফীদের খুনে বোলিংয়ে ৪৮.৩ ওভারে ইংল্যান্ড গুটিয়ে যায় ২৬০ রানে। ১৫ রানের জয়ে ইতিহাস গড়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় টাইগাররা।

.png)
সে স্মৃতি এখনো জ্বলজ্বল করছে টাইগারদের সদ্য বিদায়ী ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার মানসপটে। সে স্মৃতি আরো একবার রোমন্থন করলেন দেশসেরা এই অধিনায়ক।
পুরনো সেই স্মৃতি হাতড়ে নড়াইল এক্সপ্রেস তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখলেন, নড়াইল থেকে এডিলেড: একমাত্র জিনিসটি আমাকে এগিয়ে নিয়েছে ‘স্বপ্ন তাড়া করো, কখনো হাল ছেড়ো না!’
তিনি লেখেন, মনে আছে ৯ মার্চ, ২০১৫! হ্যা, স্বপ্ন সত্যি হবে যদি তুমি কঠোর পরিশ্রম করো এবং কখনো হাল না ছাড়ো!