ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সেণ্ট যোসেফস্ ও কেরী মেমোরিয়াল স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা 

দিনাজপুর প্রতিনিধি 
প্রকাশিত: ০২:০৮, ৭ ফেব্রুয়ারি ২০২০
সেণ্ট যোসেফস্ ও কেরী মেমোরিয়াল স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা 
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেণ্ট যোসেফস্ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কবুতর উড়িয়ে দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি এডিসি (শিক্ষা ও আইসিটি) মো. সানিউল ফেরদৌস।
 
বিদ্যালয়ের ছাত্রছাত্রীরদের অংশ গ্রহণে প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। 

সেণ্ট যোসেফস্ স্কুলের প্রধান শিক্ষক সিস্টার খ্রীষ্টিনা লিপি দেশাই এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এএসপি শচীন চাকমা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মামুনুর রশীদ ও প্রণয় রোজারিও।

ক্রীড়া প্রতিযোগিতার পর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সমন্বিত ডিসপ্লেতে অংশ গ্রহণে উপস্থিত দর্শনাথীদেরকে মাতিয়ে রাখেন। আধুনিক গান আর দেশাত্মবোধক গানের সঙ্গে ছাত্রছাত্রীদের ডিসপ্লে উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে।   

কেরী মেমোরিয়াল হাই স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা 

দিনাজপুর কেরী মেমোরিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্যাপ্টিষ্ট মিশন পরিচালিত শহরের মিশন রোড এলাকায় অবস্থিত বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উদ্ধোধন করেন জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম।

ছবি: সংগৃহীত

কেরি মেমোরিয়াল বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেভাঃ জেমস এন থান্ডার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি রেভাঃ বেনেডিক্ট চাউনের, বিদ্যালয়ের উপদেষ্টা ও দিনাজপুর আঞ্চলিক ব্যাপ্টিষ্ট মিশনের সভাপতি বিজয় কুমার দাস, বিদ্যালয়ের উপদেষ্টা ও ব্যাপ্টিষ্ট মিশনের পালক প্রধান রেভাঃ রাজেন বৈরাগী প্রমুখ। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!