ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিরিয়ার বিমান হামলায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩০, ১৮ ডিসেম্বর ২০১৯
সিরিয়ার বিমান হামলায় নিহত ২২
ছবি: সংগৃহীত

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় ইদলিব প্রদেশে ভয়াবহ বিমান হামলায় ৯ শিশুসহ অন্তত ২২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরো অনেকেই।

মঙ্গলবার ইদলিব প্রদেশের মারেত আল নুমান জেলার ছোট শহর এবং গ্রামকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে দ্য সিরিয়ান ডিফেন্স মূলত হোয়াইট হেলমেট নামে পরিচিত একটি দাতব্য সংস্থা।

হোয়াইট হেলমেটের মুখপাত্র আহমেদ শেইখো আল জাজিরাকে বলেন, সরকারি বাহিনীর হামলায় তাল মানিস শহরে নয় জন, বিদামাতে ছয় জন এবং মাসারান শহরে আরো পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আল কানায়েসে একজন এবং মার শামশাহতেও একজন নিহত হয়েছেন বলে জানান তিনি।

Advertisement

তিনি আরো জানান, বিদামা শহরের হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে হোয়াইট হেলমেটের এক স্বেচ্ছাসেবীর স্ত্রী ও তিন সন্তানও রয়েছে। কালকের হামলায় আরো অনেকেই আহত হয়েছেন। এখনো আহতদের উদ্ধার ও চিকিৎসা দেয়ার কাজ চলছে বলেও জানান তিনি।

সিভিল ডিফেন্সের মুখপাত্র আহমেদ শেইখো বলেন, এ হামলায় শিশুসহ ২২ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো অনেকেই। এ ঘটনায় বেশ কিছু স্থাপনাও ধ্বংস হয়েছে।

হোয়াইট হেমলেট নামে পরিচিত সংস্থাটি আরো জানায়, ইদলিবে ভয়াবহ ওই বিমান হামলা মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হয়েছিল। সারাদিন ধরে ওই হামলা চলে। এর কারণে দেশটির শহর ও গ্রাম থেকে বহু মানুষ পালিয়ে যায়।

সূত্র: আল জাজিরা

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!