ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

সাব-রেজিস্ট্রার সুব্রতকে অপসারণের দাবি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪০, ৮ সেপ্টেম্বর ২০১৯
সাব-রেজিস্ট্রার সুব্রতকে অপসারণের দাবি
ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার দাসের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

রোববার দুপুরে সাব-রেজিস্ট্রি অফিসের মূল ফটকের সামনের থানারঘাট-নতুন মাটি সড়কে ঘণ্টাব্যাপী এ মানবন্ধন হয়।

সাব-রেজিস্ট্রার সুব্রত কুমারের ঘুষ বাণিজ্যের নতুন কৌশল

মানববন্ধনে দলিল লেখক শিমুল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন হাবিবুল্লাহ নগর ইউপির সাবেক চেয়ারম্যান মহির উদ্দিন, কামরুল হাসান হিরোক, নেসারুল হক, আকাশ মিয়া, অন্তু আজমল, নাজিম শেখ, লাবলু মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, ১৭ আগস্ট সুব্রত কুমার দাসের ঘুষ লেনদেনের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে তা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। তারপরও অদৃশ্য শক্তির বলে তিনি প্রায় দুই সপ্তাহ ধরে স্বপদে বহাল রয়েছেন। আমরা অবিলম্বে তার দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণ দাবি করছি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে কঠোর কর্মসূচি নেয়া হবে বলে তারা জানান।

ডেইলি বাংলাদেশ/এমআর

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!