ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়ন হলো ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:২৪, ৩১ আগস্ট ২০১৯
সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়ন হলো ভারত
ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা আবার পুনরুদ্ধার করল ভারত। 

আজ শনিবার পশ্চিমবঙ্গের কল্যাণীতে অনুষ্ঠিত ফাইনালে ভারত ৭-০ গোলে নেপালকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন হয় তারা । দক্ষিণ এশিয়ার কিশোরদের এই টুর্নামেন্টে ভারতের এ নিয়ে এটি তাদের তৃতীয় শিরোপা।

আগের ৫ আসরের ফাইনালে এত বড় ব্যবধানে জয় পায়নি কেউ। এমন কি আগের ৫ ফাইনালের জয়ী দলগুলো মোট যে গোল করেছিল ভারত তার সমান করলো এই ফাইনালে।

গ্রুপ পর্বে বাংলাদেশ নেপালের কাছে উড়ে গিয়েছিল ৪-১ গোলে। 

ফাইনালে ভারত প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরো ৪ গোল দিয়ে ফাইনালকে স্মরণীয় করে রাখলো ভারত।

ডেইলি বাংলাদেশ/সালি

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!