ঢাকা,  শুক্রবার   ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

শ্রীদেবীর বাড়িতে করোনার থাবা!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:৪১, ২০ মে ২০২০
শ্রীদেবীর বাড়িতে করোনার থাবা!
ফাইল ছবি

এবার করোনাভাইরাসের আক্রান্ত হয়েছে প্রয়াত শ্রীদেবীর বাড়ির কর্মী। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, বনি কাপুরের বাড়ির কর্মী চরণ সাউয়ের শরীরে মিলেছে কোভিড ১৯-এর উপস্থিতি। তবে চরণকে আইসোলেশনে রাখা হয়েছে। 

কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন চরণ সাউ।  সঙ্গে সঙ্গে তার করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষার পরই জানা যায়, বনি কাপুরের বাড়ির ওই কর্মী করোনা আক্রান্ত। সঙ্গে সঙ্গে বিএমসি-কে খবর দেয়া হলে, চরণকে পাঠানো হয় আইসোলেশনে। 

এ বিষয়ে বনি কাপুর জানান, তিনি এবং তার দুই মেয়ে সম্পূর্ণ সুস্থ। এমনকী, তার বাড়ির অন্য কর্মীরাও সুস্থ। তা সত্ত্বেও নিজেদেরকে তারা কোয়ারেন্টিন করে রেখেছেন। শিগগিরই চরণ সুস্থ হয়ে বনিদের কাছে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর প্রযোজক স্বামী। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!