[ বিনোদন ]
শীতে ‘বিশেষ’ কাউকে উষ্ণ আদরে ভরিয়ে দিলেন শুভশ্রী
শুভশ্রী গাঙ্গুলি
অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এবং পরিচালক রাজ চক্রবর্তী। বিয়ের আগে যেমন প্রেম করেছেন তারা ঠিক তেমনি পরেও নিজেদের রোমান্টিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। নতুন বছরের প্রথম দিনেও তাদের লিপ-লক ছবি দেখেছেন ভক্তরা।

কিন্তু এবার শুভশ্রীর আদর একটু বিশেষ কারো জন্য। তাদের জন্যই উষ্ণ আদরের ঝুলি উপুড় করে দিলেন নায়িকা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন শুভশ্রী। সেখানেই দেখা যাচ্ছে, নায়িকা রাস্তার ছোট্ট কুকুর ছানাদের আদর করছেন।
.png)
সাধারণ জিন্স-টপ আর শীতবস্ত্র পরে বেরিয়েছেন শুভশ্রী। আর তার ভক্তরা যেন এমন কিছুর জন্যই অপেক্ষা করেছিল। ছবিতে শুভশ্রীর ক্যাপসন, হ্যালো ফ্রেন্ডস।
নায়িকার নিজের বাড়িতেও একটি পোষ্য রয়েছে। চি হুয়া হুয়া প্রজাতির ওই কুকুর নায়িকার সর্বক্ষণের সঙ্গী। এমনকি বিয়ের আসরেও তিনি সঙ্গে নিয়ে গিয়েছিলেন তার প্রিয় পোষ্য ‘জিলাটো’কে।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!