[ দেশজুড়ে ]
শপিং ব্যাগে মিলল ৬৫ বোতল ফেনসিডিল
আটক নাসির
ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকায় অভিযান চালিয়ে প্লাস্টিকের শপিং ব্যাগ থেকে ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব। এ সময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাতে এ অভিযান চালায় র্যাব-৭ এর ফেনী ক্যাম্পের একটি টিম।
আটক মাদক ব্যবসায়ী হলেন ফেনী সদরের মদুয়াই গ্রামের মো. সোলেমানের ছেলে মো. নাসির।
.png)

ফেনী র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মো. নুরুজ্জামান জানান, র্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ফেনীর মোহাম্মদ আলী বাজারের এম. রহমান সিএনজি স্টেশনের সামনে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। র্যাবের একটি টিম ওই সিএনজি স্টেশনের সামনে পৌঁছা মাত্রই নাসির শপিং ব্যাগ নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।
এ সময় র্যাব সদস্যরা তাকে আটক করে। পরে তার সঙ্গে থাকা শপিং ব্যাগের ভেতর থেকে ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। নাসিরকে মাদকদ্রব্যসহ ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!