ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

লিবিয়ায় মানব পাচারের ঘটনায় এবার বনানী থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৮:১০, ৫ জুন ২০২০
লিবিয়ায় মানব পাচারের ঘটনায় এবার বনানী থানায় মামলা
ফাইল ছবি

লিবিয়ায় ২৬ বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনার প্রেক্ষাপটে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অপরাধে বনানাী থানায় আরেকটি মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

বৃহস্পতিবার রাতে বনানী থানায় মামলাটি করেন সিআইডি’র অর্গানাইজড ক্রাইম ইউনিটের হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড ভাইস স্কোয়াডের এসআই মো. কামরুজ্জামান।

মামলায় বনানীর সি ব্লকের ৬ নম্বর রোডের বেঙ্গল টাইগার ওভারসিজ লিমিটেডের মালিকসহ ৩৩ জনের নাম উল্লেখ করে আরো ৬০ থেকে ৬৫ জনকে আজ্ঞাত আসামি করা হয়। মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামরাটি (নং-২) করা হয়। 

Advertisement

এর আগে বৃহস্পতিবার পল্টন থানায় ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে আরেকটি মামলা করা হয়। 

একই রাতে পল্টন থানায় আরেকটি মামলা করেন লিবিয়ায় মানব পাচারের শিকার হওয়া রাকিব নামে এক ভিকটিমের বাবা। সেখানে তিনি ১৬ জনের নাম উল্লেখ করে মামলাটি করেন। তার দায়েরকৃত মামলাটি ডিবি পুলিশ তদন্ত করবে। 

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!