ঢাকা,  শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাটে এক ছাগলের ৮ বাচ্চা প্রসব, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৮, ১৫ সেপ্টেম্বর ২০১৯
লালমনিরহাটে এক ছাগলের ৮ বাচ্চা প্রসব, এলাকায় চাঞ্চল্য
ছবি : ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটে একটি ছাগলের ৮টি বাচ্চা প্রসব করায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে লোকজন তা দেখতে ভিড় জমান।

শনিবার দুপুরের দিকে হাতীবান্দা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সুরুজ পাড়া এলাকায় মোসলেম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, ওই এলাকার মোসলেম উদ্দিনের বাড়িতে একটি ছাগলের ৮ টি বাচ্চা জন্মগ্রহণ করেছে। উৎসুক জনতা বাচ্চাগুলোকে এক নজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় জমিয়েছেন।

Advertisement

এদের মধ্যে ষাটোর্ধ্ব চাঁন মিয়া নামে একজন বলেন, আমার বয়সে এ ধরনের ঘটনা কখনো দেখিনি। ছাগলটির মালিক মোসলেম উদ্দিন ৮টি বাচ্চা এখন পর্যন্ত ভালো আছে বলে জানিয়েছেন।

হাতীবান্ধা প্রাণিসম্পদ কর্মকর্তা ভেটেরিনারি সার্জন মোতাহারুল ইসলাম বলেন, মা ছাগলের ডিম্বাশয়ে যতগুলো ডিম্বাণু বেঁচে থাকবে ততগুলোই বাচ্চা জন্ম নেবে।

ডেইলি বাংলাদেশ/জেডআর

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!