ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে হাম-রুবেলা টিকা পাবে সাড়ে পাঁচ লাখ শিশু

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:১০, ১৬ মার্চ ২০২০
লক্ষ্মীপুরে হাম-রুবেলা টিকা পাবে সাড়ে পাঁচ লাখ শিশু
সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরা (ছবি: ডেইলি বাংলাদেশ)

লক্ষ্মীপুরের পাঁচটি উপজেলায় পাঁচ লাখ ৫৩ হাজার ১৭ শিশুকে হাম-রুবেলা টিকা দেয়া হবে। সোমবার বিকেলে নিজ কার্যালয়ের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার।

সিভিল সার্জন বলেন, হাম-রুবেলা ভাইরাসজনিত দুইটি মারাত্মক সংক্রামক রোগ। এ দুইটি রোগ সাধারণত একজন আক্রান্ত রোগীর হাঁচি-কাশির মাধ্যমে সংস্পর্শে আসা অন্যদের মধ্যেও অতি দ্রুত ছড়ায়। শিশু ছাড়া যেকোনো বয়সের মানুষের হাম-রুবেলায় আক্রান্ত হতে পারে। তবে শিশুদের মধ্যেই এর প্রকোপ, জটিলতা ও মৃত্যু বেশি দেখা যায়।

করোনাভাইরাস প্রসঙ্গে তিনি বলেন, জেলায় পাঁচজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। এদের মধ্যে দুইজন বিদেশফেরত, দুইজন চামড়া কারখানার শ্রমিক ও একজন শিশু। ১৪ দিন তাদের রাখা হবে। এছাড়া জেলায় সিঙ্গাপুরফেরত একজনকে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে করোনামুক্ত বলা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!