[ খেলা ]
রিয়াল ছাড়তে চান গ্যারেথ বেল!
ফাইল ফটো
চলতি চ্যাম্পিয়নস লিগ শেষে রিয়ালের সঙ্গে সম্পর্কের ইতি টানতে চান বেল। অবাক হওয়ার কিছু নেই। গত দলবদলের মৌসুমে জিদান-বেল দ্বন্দ্বও তুঙ্গে ছিল। জিনেদিন জিদান দ্বিতীয় মেয়াদে কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেয়ার পর গ্যারেথ বেলকে বিক্রি করতে চেয়েছিলেন।
মাদ্রিদভিত্তিক দৈনিক পত্রিকা ‘এএস’ এর মতে চ্যাম্পিয়নস লিগ শেষে রিয়াল ছাড়বেন বেল। চলতি চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে ক্লাব ব্রুগের বিপক্ষে বদলি হিসেবেও মাঠে নামতে পারেননি বেল। যার কারণে কোচ জিদানের সঙ্গে ৩০ বছর বয়সী ওয়েলস উইঙ্গারের পুনরায় সম্পর্কের অবনতি হয়েছে।
অবশ্য চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছিলেন বেল। কিন্তু সেই ম্যাচে ফরাসি জায়ান্টদের বিপক্ষে ৩-০ গোলে বিধ্বস্ত হয় লস ব্লাঙ্কোসরা।
.png)
জিদানের সঙ্গে সম্পর্ক তিতকুটে হলেও চলতি মৌসুমের লা লিগায় ভালো সুযোগ পেয়েছেন বেল। মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামেন ওয়েলস তারকা। লা লিগায় দলের ৮ ম্যাচের মধ্যে ৬টিতে খেলেছেন তিনি।
গত শনিবার লা লিগায় গ্রানাদার বিপক্ষে ৪-২ ব্যবধানে জেতা ম্যাচেও একাদশে সুযোগ পান বেল।
ডেইলি বাংলাদেশ/আরএস
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!