ঢাকা,  রোববার   ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে বিদেশি মদসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৪, ২৯ জানুয়ারি ২০২০
রাজধানীতে বিদেশি মদসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর চকবাজার থেকে বিয়ার ও বিদেশি মদসহ দুই জনকে আটক করেছে র‍্যাব।

বুধবার বিকেল তিনটার দিকে চকবাজারের মৌলভীবাজার থেকে তাদের আটক করা হয়। এ সময় ৫৯৩ ক্যান বিয়ার ও ১২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। 

আটকরা হলো- মো. শাহ আলম (৩২), মো. আজিজুল (২৩)।

Advertisement

র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!