[ খবর ]
রাখে আল্লাহ মারে কে: অলৌকিকভাবে রক্ষা পেলো শিশুসহ তিনজন (ভিডিও)
ভিডিও থেকে নেয়া
শিশু সন্তানকে স্ট্রলারে বসিয়ে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিলেন এক দম্পতি। হঠাৎ করে সেসময় বেপরোয়া গতিতে একটি জিপ তাদের দিকে ধেয়ে আসতে থাকে। অথচ সিগন্যাল তখনো লাল হয়ে আছে এবং সে সময় আরেকটি গাড়ি অন্যদিক থেকে এসে পড়ে তাদের সামনে। ওই গাড়ির সঙ্গে ধাক্কা লেগে জিপটি ঘুরপাক খেতে থাকে। ফলে বড় ধরনের বিপদ থেকে সেই দম্পতি বেঁচে যায়। প্রাণে বেঁচে দ্রুত তারা রাস্তা পার হয়ে চলে যান। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। স্থান অ্যারিজোনার ফোনিক্সে।
ফোনিক্স পুলিশ দপ্তর এই রোমহর্ষক ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে শেয়ার করেছে। জিপকে ধাক্কা মারা ওই শেভ্রলে ক্রুজকে তারা ‘দেবদূত' বলে অভিহিত করেছেন।
১৩ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, জিপটি বেপরোয়া গতিতে ধেয়ে আসছে মৃত্যুদূতের মতো। জিপের চালকের নাম আর্নেস্টো ওটানেজ ওভেসো। ট্র্যাফিকের সিগন্যাল লাল থাকা সত্ত্বেও তিনি সোজা এগিয়ে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে আসা ক্রুজটি এসে জিপের কোনায় ধাক্কা মারে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!