ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যৌতুকের বদলে দিতে হলো প্রাণ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪০, ৭ মার্চ ২০২০
যৌতুকের বদলে দিতে হলো প্রাণ
পুলিশের হাতে গ্রেফতার সুমন মৃধা। ছবি: ডেইলি বাংলাদেশ

দশ বছরের দাম্পত্য জীবন সুমন মৃধা ও কুলসুম বেগমের। তাদের সাত বছরেরে একটি মেয়েও রয়েছে। কিন্তু যৌতুকের বলি হতে হলো কুলসুমকে। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে পোকা মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেন তিনি।

শুক্রবার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। আত্মহত্যা প্ররোচনার অভিযোগে সুমন মৃধাকে গ্রেফতার করা হয়েছে।

মৃত কুলসুম উপজেলার কচুবাড়িয়া গ্রামের কুদ্দুছ হাওলাদারের মেয়ে। গ্রেফতার সুমন সাপলেজা গ্রামের হাবিব মৃধার ছেলে।

Advertisement

কুলসুমের মা ফিরোজা বেগম জানান, দশ বছর আগে সুমনের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য কুলসুমকে নানাভাবে নির্যাতন করতেন সুমন। এ নিয়ে তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা হলে মীমাংসার শর্তে তুলে নেয়া হয়।

তিনি আরো জানান, শুক্রবার ফের যৌতুকের জন্য কুলসুমকে নির্যাতন করা হয়। পরে পোকা মারার ওষুধ খেয়ে তার মেয়ে আত্মহত্যা করেন।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা করেন মৃতের মা।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!