যেসব চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চূড়ান্ত হয়েছে বাংলাদেশের পাকিস্তান সফর। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২২ জানুয়ারি রাতে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। এবারের বাংলাদেশ-পাকিস্তান সিরিজ অনুষ্ঠিত হবে মোট তিন ভাগে। সিরিজের সবগুলো ম্যাচই উপভোগ করতে পারবেন একাধিক টিভি চ্যানেলে।
বাংলাদেশে এই সিরিজের সম্প্রচার করবে বেসরকারি টিভি চ্যানেলে গাজী টিভি (জিটিভি) ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এছাড়াও দেশ-বিদেশের অন্যান্য টিভি চ্যানেলেও দেখা যাবে এই সিরিজের খেলা। এসব চ্যানেল হচ্ছে পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস, স্কাই স্পোর্টস, ফক্স স্পোর্টস ও উইলো টিভি। অনলাইন এবং ইউটিউবেও খেলা দেখার সুযোগ থাকছে ক্রিকেটপ্রেমীদের জন্য। ইউটিউব চ্যানেল র্যাবিটহোলে লাইভ স্ট্রিমিং করে খেলা দেখতে পারবেন সবাই।
প্রথম পর্যায়ে লাহোরে ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর দ্বিতীয় পর্বে ৭ থেকে ১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট গড়াবে। ৩ এপ্রিল করাচিতে গড়াবে একমাত্র ওয়ানডে। একই মাসের ৫ তারিখে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
.png)
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আহসান আলী, আমাদ বাট, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুসা খান, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিক ও উসমান কাদির।