ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

যাত্রীকে পিটিয়ে আহত করল রেলওয়ে কর্মচারীরা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৭, ৫ সেপ্টেম্বর ২০১৯
যাত্রীকে পিটিয়ে আহত করল রেলওয়ে কর্মচারীরা
ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জনি নামে এক ট্রেন যাত্রীকে পিটিয়ে আহত করেছে রেলওয়ে কর্মচারীরা।

বৃহস্পতিবার দুপুরে রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে পৌর শহরের নারায়নপুর এলাকার মো. আতাউর রহমান মিন্টুর ছেলে।

জনি জানায়, বুধবার সন্ধ্যায় স্টেশনে আন্ত:নগর ট্রেনের টিকিট নিতে এসে বুকিং সহকারীর সঙ্গে কথাকাটা হয়। বৃহস্পতিবার দুপুরে সে রেলওয়ে স্টেশনে আসলে তাকে দেখা মাত্র বুকিং সহকারী সুজন, সাফায়েতসহ বেশ কয়েকজন কর্মচারী চড়াও হয়। এক পর্যায়ে রেলওয়ে পুলিশ বিষয়টি দেখে শেষ করার জন্য এগিয়ে আসলে তারা তাকে মারধর করে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কুমার দাস বলেন, এ ঘটনায় ইসমাইল নামে এক কর্মচারীকে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।  

ডেইলি বাংলাদেশ/জেডএম

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!