ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোবাইল কেড়ে নেয়ায় ফাঁস দিলো স্কুলছাত্রী

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪১, ৯ এপ্রিল ২০২০
মোবাইল কেড়ে নেয়ায় ফাঁস দিলো স্কুলছাত্রী
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের আদিতমারীতে মোবাইল কেড়ে নিয়ে বকাঝকা করায় এক স্কুলছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত মুন্নী খাতুন ওই উপজেলার দীঘলটারী সংকাচওড়া গ্রামের এন্তার আলীর মেয়ে। তিনি স্থানীয় ছাবেরা খাতুন উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন।

জানা গেছে, মুন্নী বুধবার রাতে মোবাইলে তার প্রেমিকের সঙ্গে কথা বলছিলেন। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন তার মোবাইল কেড়ে নিয়ে বকাঝকা করে। এতে অভিমানে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। দুপুরে মুন্নীর সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবার। পরে পুলিশে খবর পাঠানো হয়।

Advertisement

আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে সুরতহার প্রতিবেদন তৈরি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!