[ খেলা ]
মিশ্র দিন কাটলো বাংলাদেশের হ্যান্ডবলের
ফাইল ফটো
ত্রয়োদশ এসএ গেমসে প্রথম দিনের হার কাটিয়ে উঠেছে বাংলাদেশের পুরুষ হ্যান্ডবল দল। বৃহষ্পতিবার পোখারার কভার্ড হলে অনুষ্ঠিত নিজেদের ২য় ম্যাচে তারা মালদ্বীপকে ৩৮-২২ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে। বিজয়ী দল প্রথমার্ধে ১৬-১০ গোলে এগিয়ে ছিল।
অবশ্য হার দিয়েই গতকাল টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশের পুরুষ হ্যান্ডবল দল। শক্তিশালী ভারতের কাছে প্রথম ম্যাচে হেরে গেছে ৪২-৩৩ গোলের ব্যবধানে।
এদিকে স্বাগতিক নেপালের কাছে আজ ২৬-২৪ গোলের সামান্য ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। প্রথমার্ধে ১৩-১২ গোলে লিড নেয়ার পরও জিততে পারেনি বাংলাদেশ।
শুক্রবার একই ভেন্যুতে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মোকাবেলা করবে বাংলাদেশের নারীরা। সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।
ডেইলি-বাংলাদেশ/এম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!