ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

মিনিটেই তৈরি ব্যতিক্রম স্বাদের ‘পাঁচমিশালী ডাল’

আঁখি আক্তার
প্রকাশিত: ১৪:০৩, ২৮ অক্টোবর ২০১৯
মিনিটেই তৈরি ব্যতিক্রম স্বাদের ‘পাঁচমিশালী ডাল’
ফাইল ছবি

প্রতিদিনের খাদ্য তালিকায় প্রায় সবার ঘরেই ডাল রান্না করা হয়। খেতে দারুণ এই ডাল পুষ্টিতেও পরিপূর্ণ। ভর্তা, বড়া, ভুনা, ঘন ডাল, পাতলা ডাল- কতভাবেই না রান্না করা যায়!

তবে স্বাদে পরিবর্তন আনতে আজ তৈরি করে ফেলুন ব্যতিক্রম একটি রেসিপি। যা খাবারের রুচি বাড়িয়ে তুলবে অনায়াসেই। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি-

উপকরণ: পাঁচ ধরনের ডাল ৬০ গ্রাম করে মোট ৩০০ গ্রাম, আদা কুচি ১ চা চামচ, গোটা শুকনা মরিচ ৫ টি, কালো সরিষা সামান্য, চিনি, লবণ, ধনেপাতা কুচি, কাঁচামরিচ ও তেল পরিমাণ মতো।

Advertisement

প্রণালী: প্রথমে সব ধরনের ডাল ধুয়ে সেদ্ধ করে থকথকে অবস্থায় নামিয়ে রাখুন। তারপর কড়াইয়ে তেল দিয়ে শুকনা মরিচ, আদা কুচি, সরিষা ফোঁড়ন দিন। এরপর সামান্য চিনি, লবণ ও কাঁচা মরিচ দিয়ে সেদ্ধ করা ডাল ঢেলে নেড়ে দিন। মিনিট দুয়েক নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু পাঁচমিশালী ডাল।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!