[ আন্তর্জাতিক ]
মালদ্বীপে খোলামেলা তরুণী, পোশাক পরাতে পুলিশের ধস্তাধস্তি
দ্বীপের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে খোলামেলা বা বিকিনি পরে হাঁটছিলেন এক ব্রিটিশ তরুণী। তখন ওই তরুণীকে পোশাক পরাতে চেষ্টা করে পুলিশ। এ নিয়ে পুলিশ ও তরুণীর মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এরপর তাকে গ্রেফতার করা হয়। -খবর গালফ নিউজের।
ওই সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ওই নারীকে গ্রেফতারের ঘটনায় মালদ্বীপ পুলিশের সার্ভিস কমিশনার মোহাম্মদ হামেদ প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, হলিডে রিসোর্টের বাইরে মাফুসি দ্বীপে এক নারী পর্যটক বিকিনি পরায় তিন পুলিশ কর্মকর্তার সঙ্গে তার ধস্তাধস্তি হচ্ছে। এদের মধ্যে একজন তার শরীর তোয়ালে দিয়ে ঢাকার চেষ্টা করছে।
ভিডিওতে শোনা যায়, ওই নারী ব্রিটিশ উচ্চারণে চেঁচিয়ে বলছেন আপনি আমাকে যৌন নির্যাতন করছেন।
মালদ্বীপে বিকিনি পরা অবৈধ নয়। তবে হলিডে রিসোর্টের বাইরে অন্য সব ক্ষেত্রে এটি কঠোরভাবে নিষিদ্ধ।
ডেইলি-বাংলাদেশ/আরএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!